উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে সেনাবাহিনী একাধিক রকেট উেক্ষপণ যন্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে। জাপান সাগরে পিয়ংইয়ং বেশ কয়েকটি ‘স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে’ দক্ষিণ কোরিয়ার এমন দাবির একদিন পর কেসিএনএ রকেট উেক্ষপণ যন্ত্রের পরীক্ষা চালানোর কথা জানায়। কেসিএনএ জানায়, সামরিক মহড়ার উদ্দেশ্য ছিল বড় আকারের দূর পাল্লার একাধিক রকেট উেক্ষপণ যন্ত্র এবং সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম প্রতিরক্ষা বাহিনীর এমন অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করা। -রয়টার্স