ডুমুরিয়ায় স্কুলছাত্রের লাশ উদ্ধার, তিন বন্ধু আটক

ডুমুরিয়া থানা পুলিশ গতকাল শনিবার উপজেলার কালিতলা মোড়ের একটি মত্স্য ঘের থেকে রাজীব মন্ডল(১৭) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে নিহতের ৩ বন্ধুকে পুলিশ আটক করেছে। রাজীব মন্ডল বটিয়াঘাটা থানার রাজবাঁধ গ্রামের রমেশ মন্ডলের ছেলে। সে একই উপজেলার প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। শুক্রবার সন্ধ্যায় তার নিজ গ্রামের বন্ধু অনুপদের বাড়িতে দাওয়াত খেতে যায়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় তার সহপাঠি মিরাজ আকন (১৫), মেহেদী হাসান (১৫) ও একই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র হিরোজিত্ মন্ডলকে (১৫) জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।