নবীনগরে সন্ত্রাসী হামলা
৩২০ বিঘা ইরি জমির সেচ বন্ধ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ২৩ মার্চ ২০১৩, ২১:৪২
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পূর্ব শত্রুতার জের ধরে সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের একটি ইরি স্কিমে সন্ত্রাসীরা হামলা চালিয়ে পানির পাম্প, বিদ্যুত্ ট্রান্সমিটার ভাংচুরসহ ব্যাপক ক্ষতি করে। ওই ইরি প্রকল্পের ৩২০ বিঘা জমির সেচকার্য বন্ধ হয়ে গেছে । এ ঘটনায় শুক্রবার নবীনগর থানায় ইরি স্কিমের ম্যানেজার মো. জাকারিয়া বাদী হয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী এমরান মিয়াকে (৩০) প্রধান আসামি করে ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।