ঈশ্বরগঞ্জে লাশ উদ্ধার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২৩ মার্চ ২০১৩, ২১:৪৪
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চরসৈয়দ ভাকুরি গ্রাম থেকে পুলিশ গতকাল শনিবার নির্মল চন্দ্র দত্ত (৩৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে। উপজেলার তারুন্দিয়া গ্রামের মানিক চন্দ্র দত্তের ছেলে ওষুধ ব্যবসায়ী নির্মল চন্দ্র দত্ত চরসৈয়দ ভাকুরি গ্রামে শ্বশুর বাড়িতে বৃহস্পতিবার বেড়াতে আসে। শুক্রবার রাতে শ্বশুর বাড়ির পেছনের জঙ্গলে বদ্দিরা গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ শনিবার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:কামরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।