এক কেজি করলা কিনলে এক কেজি আলু ও বেগুন ফ্রি!

চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় চলতি অর্থ বছরের শুরুতেই সবজির বাজার দর ভালো থাকায় সবজি চাষে হুমড়ি খেয়ে পড়ে কৃষকরা। গত ১ সপ্তাহ ধরে সবজির বাজারে দরপতন হওয়ায় বর্গা ও ক্ষুদ্র চাষিদের ঘাড়ের উপর ঋণের বোঝা চেপে বসেছে। বিভিন্ন হাট-বাজারে বিক্রেতা ও চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, এ উপজেলার সবজি রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলে যেত। প্রায় ১ মাস ধরে দেশে রাজনৈতিক অস্থিরতা সবজির বাজারে প্রভাব ফেলেছে। এতে করে সবজি বাইরে যেতে না পারায় বাজারে দরপতন দেখা দিয়েছে। প্রতিকেজি গ্রান্ডউলা আলু ৩ টাকা ও বেগুন ১ থেকে দেড় টাকা দরে বিক্রি হচ্ছে। অপরদিকে বিক্রেতারা প্রতিকেজি করলা ৬০ টাকা দরে বিক্রি করছে। এ অবস্থায় ক্রেতাদের করলা কিনতে আকৃষ্ট করার জন্য বিক্রেতারা ১ কেজি করলা কিনলে ১ কেজি আলু ও ১ কেজি বেগুন ফ্রি দিচ্ছে।