কেরানীগঞ্জে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ : ২৩ মার্চ ২০১৩, ২১:৪৫
গতকাল শুক্রবার বিকেলে কালিগঞ্জ বাজার রোডে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য নসরুল হামিদ বিপু। শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাজি বাসের উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, মো. ফিরোজুর রহমান ফিরোজ, মো. আব্দুর রশীদ, মো. জামাল হোসেন, এবারত হোসেন প্রমুখ।
এদিকে, শোক দিবস উপলক্ষে ঢাকা জেলা বিএনপির হরতাল প্রত্যাহার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা ২৯ মার্চ মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গত শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ছিল।