ঝিনাইদহে গ্রেফতার আতঙ্ক
অর্থ বাণিজ্যের অভিযোগ
প্রকাশ : ২৩ মার্চ ২০১৩, ২১:৪৬
বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য মসিউর অভিযোগ করেছেন, সাধারণ মানুষকে মামলায় জড়িয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে পুলিশ ও আওয়ামী লীগের লোকজন হয়রানি ও অর্থ বাণিজ্য করছে। গতকাল শনিবার ঝিনাইদহ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসব ঘটনার প্রতিবাদে আজ রবিবার বিএনপি ঝিনাইদহ জেলা সদর ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ করবে বলে ঘোষণা দেন তিনি। এছাড়াও পুলিশের গুলিতে বিএনপি কর্মী ইন্তাজুল ইসলাম নিহতের প্রতিবাদে মহেশপুরে ১৮ দলীয় জোট আজ রবিবার হরতাল আহবান করেছে। সম্মেলনে জেলা বিএনপি সম্পাদক আবুল মালেকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি’র অভিযোগের ব্যাপারে ঝিনাইদহের পুলিশসুপার আলতাফ হোসেনের দৃষ্টি আকর্ষণ করলে পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ সাধারণ মানুষকে গ্রেফতার বা হয়রানি করছে না।