হাতিয়া ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
প্রকাশ : ২৩ মার্চ ২০১৩, ২১:৪৭
হাতিয়া উপজেলা শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্তি করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি ইবনে ওয়াজিদ ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাতিয়া উপজেলা শাখা ছাত্রলীগকে আরো গতিশীল ও সক্রিয় করার লক্ষ্যে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে মহিউদ্দিন মুহিনকে আহবায়ক ও জহিরুল ইসলাম বাকের, এস.এম. তিভ্রিজ, মেহরাজ উদ্দিন, নজরুল ইসলাম রাজু ও শেখ ফরিদকে যুগ্ম আহবায়ক করে একটি আহবায়ক কমিটির গঠন করা হয়েছে।