বঙ্গবন্ধুর ছোট বোন আমেনা বেগমের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন, সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সহধর্মিণী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্ল¬¬াহর মা আমেনা বেগমের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমার নিজ বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরালস্থ বাসভবনে দিনব্যাপী কোরআনখানি, দোয়া, মিলাদ ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বিভাগীয় কমিশনার মো. নূরুল ইসলাম, ডিআইজি ডা. আব্দুর রহিম, জেলা প্রশাসক মো. শহিদুল আলম, জেলা পরিষদের প্রশাসক ডা. মোকলেছুর রহমান, বিসিসির মেয়র শওকত হোসেন হিরণ, অগ্রণী ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, পুলিশ সুপার একেএম এহসানুল হকসহ রাজনীতিবিদ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা দোয়া ও মিলাদে উপস্থিত থাকবেন।