শোক সংবাদ

ডা. আশুতোষ দত্ত বাংলাদেশ বেতার রংপুরের নাট্য প্রযোজক, অভিনেতা, নাট্যকার ডা. আশুতোষ দত্ত (৯০) গতকাল ভোরে গুপ্তপাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বিকালে মহানগরীর দখিগঞ্জ শ্মশানে তার সত্কার করা হয়। এর আগে তার মরদেহ সংস্কৃতিক পল্লী রংপুর টাউন হল চত্বরে নিয়ে আসা হলে সংস্কৃতি কর্মীরা তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। সেকান্দর হায়াত খান প্রবীণ রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সেকান্দর হায়াত খান (৭৩) গত শনিবার দুপুরে নগরীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ..... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনবার জানাজা শেষে গতকাল সন্ধ্যায় মোহরা এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রবীণ এই নেতার মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুর সংবাদ শুনে বাসায় ছুটে যান সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। দুলাল চন্দ্র শীল বরিশালের গৌরনদী বন্দরের ব্যবসায়ী দুলাল চন্দ্র শীল (৪৫) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল সকালে গৌরনদীর বাসায় পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, ২ কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে বন্দরের ব্যবসায়ীরা অর্ধবেলা দোকান বন্ধ রেখে শোক কর্মসূচি পালন করেছেন। আবুল মাস্টার পাবনার ফরিদপুর উপজেলার বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক পৌর মেয়র আবুল হোসেন মাস্টার (৭৫) গত শনিবার রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ কন্যা, ৩ পুত্র ও স্ত্রীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ফরিদপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে প্রায় ২৯ বছর একনাগাড়ে দায়িত্ব পালন করেছেন। তিনি ফরিদপুর পৌরসভার প্রথম ও পরপর দুইবার নির্বাচিত মেয়র হিসাবে প্রায় ১২ বছর দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে স্থানীয় বিশিষ্টজনরা শোক প্রকাশ করেছেন। শাহ আব্দুল হাকিম কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হকের বড় ভাই বিশিষ্ট সমাজ সেবক শাহ আব্দুল হাকিম (৬৬) গত শুক্রবার বিকালে জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরিয়ম খাতুন চট্টগ্রামের দৈনিক ইত্তেফাকের দোহাজারী সংবাদদাতা মোহাম্মদ আলী রাজুর চাচি চন্দনাইশ উপজেলার দোহাজারী উল্লাপাড়া গ্রামের মরহুম ইছহাক মিয়ার স্ত্রী মরিয়ম খাতুন (৫৫) গতকাল শনিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন) । মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রফিকুল ইসলাম মজনু কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. শামসুল আলম গোলাপ মিয়ার বড় জামাতা উপজেলার মসূয়া ইউনিয়নের কড়েহা গ্রামের ব্যবসায়ী রফিকুল ইসলাম মজনু (৪৬) গতকাল ভোর রাতে ভাগলপুরে হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন। গতকাল পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা.এম. এ মান্নান গভীর শোক প্রকাশ করেন। শামচুল হক ঠিকাদার মো. শামচুল হক (৭৫) গত শুক্রবার রাতে ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মাদারীপুর শহরের দরগা শরীফ রোডস্থ নিজ বাড়িতে গতকাল তাকে দাফন করা হয়েছে। মৃতুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন।