রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শোকর্যালি
প্রকাশ : ২৩ মার্চ ২০১৩, ২২:০৩
রাষ্ট্রপতি মো. জিল্ল¬ুর রহমানের স্মরণে সমাবেশ ও শোক র্যালি করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ ও শোক র্যালি অনুষ্ঠিত হয়। শোক র্যালিটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন পথ প্রদক্ষিণ করে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এফডিসির মহাপরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম ও শেখ জাহাঙ্গীর আলম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, চলচ্চিত্র পরিচালক আনোয়ার হোসেন মজনু, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়িকা ফাতেমা জামান সাথী প্রমুখ বক্তব্য রাখেন।
রাষ্ট্রপতির পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে সমাবেশে পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, জিল্ল¬ুর রহমান ছিলেন আওয়ামী লীগের বাতিঘর। তিনি কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি। নীতির সাথে আপোষ করেননি। জাতির ক্রান্তিকালে তিনি দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। কোন লোভ-লালসা তাকে কখনো স্পর্শ করতে পারেনি।