অসুস্থ আতিকুল হক চৌধুরীর শয্যাপাশে ড. ইউনূস

দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত বরেণ্য নাট্যকার, পরিচালক, শিক্ষক ও একুশে টিভির উপদেষ্টা আতিকুল হক চৌধুরীকে দেখতে গিয়েছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি ঘন্টাখানেক সময় এই বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বের সঙ্গে কাটান এবং তার চিকিত্সার বিষয়ে খোঁজ- খবর নেন। আতিকুল হক চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সমরিতা হাসপাতাল থেকে সম্প্রতি নিজের বাসায় ফিরেছেন। তার পত্নী জোহরা বেগম লিলি জানান, এখন তিনি পরিচিতদের চিনতে পারছেন, অস্পষ্ট কথাও বলতে পারছেন। তিনি জানান, আতিকুল হককে যারা দেখতে গিয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ, আবুল হায়াত, শর্মিলী আহমদ, নুসরাত ইয়াসমিন, একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ।