সিলেটে আধাবেলা
হরতাল আজ
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ২৩ মার্চ ২০১৩, ২২:৩১
সিলেটের বিশ্বনাথে গত বুধবার হরতাল চলাকালে জামায়াত-পুলিশ সংঘর্ষের ঘটনায় জামায়াত কর্মী গোলাম রব্বানী নিহত হওয়ার প্রতিবাদে সিলেটে বিভাগে আজ রবিবার সকাল ৬টা থেকে বিকেল ২টা পর্যন্ত আধাবেলা হরতাল ডেকেছে জামায়াত।
হরতালের সমর্থনে গতকাল শনিবার বিশ্বনাথে বিভিন্ন স্থানে জামায়াত-শিবির মিছিল সমাবেশ করেছে। গত বৃহস্পতিবার জামায়াত দলীয় কার্যালয়ে এক যৌথ সভায় হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। হরতালের কর্মসূচি ঘোষণা করেন সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা. সায়েফ আহমদ। বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির আব্দুল কাইয়ুম জানান, গতকাল শনিবার হরতালের সমর্থনে উপজেলা বিভিন্ন জায়গায় মিছিল সমাবেশ করেবে জামায়াত-শিবির।