এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান
প্রকাশ : ২৪ মার্চ ২০১৩, ১৮:৩৬
জীববিজ্ঞান দ্বিতীয়পত্র
আলাউদ্দিন চৌধুরী
সহকারী অধ্যাপক
খলিলুর রহমান ডিগ্রি কলেজ
নোয়াখালী।
সুপ্রিয় ছাত্র-ছাত্রী,আজ তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের ‘ভূমিকা’ অধ্যায়ের ওপর কিছু প্রশ্নোত্তর উপস্থাপন করা হলো, যা বোর্ড (ফাইনাল) পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, উত্তরপত্রে উত্তর লিখার ধরন ও উত্তরের যথার্থতার ওপর একজন পরীক্ষার্থীর জিপিএ-৫ প্রাপ্তি অনেকাংশে নির্ভর করে। নিম্নে উল্লিখিত নিয়মে উত্তর লিখতে পারলে ইনশাল্লাহ জিপিএ-৫ সহজেই পাবে। প্রশ্নোত্তরগুলো বোর্ড (ফাইনাল) পরীক্ষার জন্য সংরক্ষণ করে রাখবে।
প্রশ্ন:প্রাণিবিজ্ঞানের ফলিত শাখাগুলোর নাম উল্লেখ কর।
উত্তর: প্রাণিবিজ্ঞানের ফলিত শাখাসমূহ:
১. মত্স্য চাষ,
২. রেশম চাষ,
৩. চিংড়ি চাষ,
৪. মৌমাছি পালন,
৫. মুক্তা চাষ
৬. হাঁস-মুরগি পালন,
৭. পশু প্রজনন,
৮. লাক্ষ্মা চাষ,
৯. গবাদিপশু পালন,
১০. পরজীবীবিদ্যা,১১. পেস্ট দমন, ১২. ব্যাঙ চাষ,১৩. সাপ চাষ, ১৪. কচ্ছপ চাষ
১৫. জৈব প্রযুক্তি ইত্যাদি।
প্রশ্ন:আধুনিক প্রাণিবিজ্ঞানের কয়েকটি শাখার নাম লিখ। ‘বিকল্প প্রশ্ন’
বিজ্ঞানের অন্যান্য শাখার সঙ্গে সম্পর্কিত প্রাণিবিজ্ঞানের এরূপ কয়েকটি উল্লেখযোগ্য শাখার নাম লিখ।
উত্তর:আধুনিক প্রাণিবিজ্ঞানের কয়েকটি শাখা:
১. জৈব-প্রযুক্তি, ২. প্রাণরসায়ন,
৩. জীব-পরিসংখ্যান, ৪. জীবগণিত,
৫. জীবপদার্থবিদ্যা, ৬. সামুদ্রিক জীববিদ্যা, ৭. জীব আবহাওয়াবিদ্যা, ৮. জৈব-ভূরসায়ন, ৯. মহাকাশ জীববিদ্যা, ১০. অণুজীববিদ্যা ইত্যাদি।
প্রশ্ন: প্রাণিবিজ্ঞানের কতকগুলো বিশেষ শাখার নাম লিখ। ‘বিকল্প প্রশ্ন’
বিশেষিত প্রাণিবিজ্ঞানের কতকগুলো শাখার নাম লিখ।
উত্তর: প্রাণিবিজ্ঞানের বিশেষ শাখাসমূহ:
১. প্রোটোজোয়াবিদ্যা, ২. মাত্স্যবিদ্যা,
৩. পতঙ্গবিদ্যা, ৪. সরীসৃপবিদ্যা,
৫. ফিতাকৃমিবিদ্যা, ৬. সূতাকৃমিবিদ্যা,
৭. পাখিবিদ্যা, ৮. স্তন্যপায়ীবিদ্যা,
৯. বন্যপ্রাণিবিদ্যা, ১০. কম্বোজবিদ্যা ইত্যাদি।
প্রশ্ন: বিশুদ্ধ প্রাণিবিদ্যার পাঁচটি শাখার বিবরণ দাও। ‘বিকল্প প্রশ্ন’
বিশুদ্ধ প্রাণিবিদ্যার উল্লেখযোগ্য পাঁচটি শাখার বর্ণনা দাও।
উত্তর: বিশুদ্ধ প্রাণিবিদ্যার উল্লেখযোগ্য পাঁচটি শাখা:
১. অঙ্গসংস্থানবিদ্যা:এ শাখায় প্রাণিদেহের আকার, আয়তন, অঙ্গ-প্রত্যঙ্গের বাহ্যিক অবস্থান ও গঠন সম্বন্ধে আলোচনা করা হয়।
২. কোষবিদ্যা:এ শাখায় প্রাণিদেহের কোষ, কোষের আকার, প্রকৃতি, বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন, কোষ বিভাজন ও কার্যাবলী সম্পর্কে আলোচিত হয়।
৩. ভ্রূণবিদ্যা:নিষিক্ত ডিম্বাণু থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরস্ফুিরণ, পরিপূর্ণ বিকাশ প্রভৃতি সম্বন্ধে এ শাখায় আলোচনা করা হয়।
৪. শরীরবিদ্যা:প্রাণিদেহের পুষ্টি, শ্বসন, ক্ষরণ, রেচন, জনন প্রভৃতি শরীরবৃত্তীয় কার্যাবলী এ শাখায় আলোচনা করা হয়।
৫. শ্রেণিবিন্যাসবিদ্যা:প্রাণীদের নামকরণ, শ্রেণি বিভাগ ও তার রীতি-নীতি সম্পর্কে এ শাখায় আলোচনা করা হয়।
প্রশ্ন: বিশুদ্ধ প্রাণিবিজ্ঞানের শাখাসমূহের নাম লিখ।
উত্তর: বিশুদ্ধ প্রাণিবিজ্ঞানের শাখাসমূহ:
১. অঙ্গসংস্থানবিদ্যা,
২. কোষবিদ্যা,
৩. শরীরবিদ্যা,
৪. ভ্রূণবিদ্যা,
৫. শ্রেণিবিন্যাসবিদ্যা, ৬. কলাস্থানবিদ্যা,
৭. রোগ নিরূপণ বিদ্যা, ৮. বংশগতিবিদ্যা,
৯. বাস্তুবিদ্যা, ১০. পরজীবীবিদ্যা,
১১. বিবর্তনবিদ্যা, ১২. প্রাণিজীবাশনবিদ্যা,
১৩. প্রাণিভূগোলবিদ্যা, ১৪. প্রাণী আচরণবিদ্যা,
১৫. আণবিক জীববিদ্যা, ১৬. এনজাইমবিদ্যা,
১৭. হরমোনবিদ্যা, ১৮. অনাক্রম্যবিদ্যা,
১৯. শরীর সংস্থানবিদ্যা, ২০. সুমানব বংশগতিবিদ্যা ইত্যাদি।