স্টাডি সার্কেলের প্রশ্ন ও উত্তর

স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ১৭ ফেব্রুয়ারি সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে ‘শাহ আবদুল করিম’র জীবনালোকের উপর ভিত্তি করে গত বুধবার কয়েকটি প্রশ্ন দেয়া হয়েছিল । প্রশ্নগুলোর সঠিক উত্তর তৈরি করে পাঠিয়েছে আমাদের ঐক্য, সাম্য,সৌহার্দ্য, সম্প্রীতি, হ্রদ্যতা, মৈত্রি,সততা স্টাডি সার্কেলের পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী- ফারহীন আহম্মেদ, জয়িতা মন্ডল, বিজয়িনী হালদার, সংযুক্তা চক্রবর্তী, গার্গী চ্যাটার্জী, অর্পিতা বৈরাগী, ইসরাত জাহান, সিফাতী সিকদার, ফাহমিদা মাহাজাবিন, বর্ণিতা বাড়ৈ, সাবরিনা মেহেরীন ও চতুর্থ শ্রেণির ছাত্রী- ইসরাত জেরিন, মাহিমা রহমান মেধা, জেরিন আক্তার লিয়া, সাবরিনা সুলতানা সেফা, সোহাদা রহমান, সাদিয়া আক্তার, আফিয়া আনজুম, সওদা ইসলাম ত্বোয়া, সাদিয়া ইসলাম মমি, নওশীন এহসান এশা, তানিশা রহমান, সিছাতুন্নেছা মিম, লাবিবা জামান হূদিতা, কামরুন্নাহার সুমা, সাদিয়া আফরোজ দিনা, সাবরিন তাবাচ্ছুম প্রমীম, শ্রেয়শী সমদ্দার, জারিন তাসনিম, নাফিছা আনজুম ও কারমাইকেল কলেজের ছাত্র সঞ্জীব কুমার চক্রবর্তীর্ , এবং প্রশান্ত কুমার ঘটক রায়। ১.শাহ আবদুল করিম’র পরিচয় দাও। উত্তর :বাংলার চিরায়ত সুরের মাধুর্য এবং গানের কথা কবি সাধক শাহ আব্দুল করিম। ২.তাঁর জন্মস্থান কোথায় এবং কতসালে জন্মগ্রহণ করেন? উত্তর:সুনামগঞ্জের কালনী নদীর কূলে উজানধল গ্রামের সবুজ প্রান্তরে তিনি বেড়ে উঠেছেন। জন্ম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি। ৩.শাহ আবদুল করিম’র জনপ্রিয় একটি গানের ৩ লাইন উল্লেখ কর। উত্তর :গাড়ি চলে না , চলে না, চলে না রে.... ৪.তিনি কি কি স্বতন্ত্র সঙ্গীতের সাধনা করেছেন? উত্তর: লোকগান ৫.তাঁর সঙ্গীত কার গান বলে প্রতিষ্ঠা পেয়েছে? উত্তর: শাহ আব্দুল করিমের গান ৬.তাঁর গানের বৈশিষ্ট উল্লেখ কর? উত্তর :বাংলার চিরায়ত সুরের মাধুর্য । ৭.শাহ আবদুল করিম’র মৃত্যু সন লেখ। উত্তর :২০০৯ সালের ১২ সেপ্টেম্বর বাংলার এই মরমী কবির জীবনাবসান ঘটে। ৮.তিনি কোথায় মৃত্যু বরণ করেন? ৯.শাহ আবদুল করিম কে নিয়ে তোমার অভিমত ব্যক্ত কর। উত্তর : শাহ আবুদল করিম ছিলেন একজন প্রচার বিমুখ নির্লোভ মনের অধিকারী । দেশিয় ঐতিহ্যে লালিত সারা জীবনই গ্রামের মানুষের দু:খ কথা গানের মধ্যে ফুটিয়ে তুলেছে। ১০.কোন গানটি তাঁকে চিরঞ্জীব করে রাখবে চিরকাল? উত্তর :অসংখ্য গান তাঁকে চিরঞ্জীব করে রাখবে চিরকাল এর মধ্যে গাড়ি চলে না , চলে না, চলে না রে...অন্যতম।