জোকস
প্রকাশ : ২৪ মার্চ ২০১৩, ১৯:৫৭
একটু পরই শুরু হবে ঘোড়দৌড়! এমন সময় দেখা গেল এক জকি তার ঘোড়াকে কী যেন খাওয়াচ্ছেন। দেখেই এক নিরাপত্তাকর্মী ছুটে এলেন। রাগতস্বরে বললেন, ‘হেই! আপনি আপনার ঘোড়াকে কোনো শক্তিবর্ধক মাদক খাওয়াচ্ছেন না তো?’
জকি বললেন, ‘না, না! এটা একটা চকলেট। নিন নিন, আপনিও খান। এই দেখুন, আমিও খাচ্ছি। এটা একটা সাধারণ চকলেট ছাড়া কিছুই না।’ নিরাপত্তারক্ষী জকির দেওয়া চকলেটসদৃশ বস্তুটা মুখে দিলেন। বললেন, ‘হু, চকলেটই তো মনে হচ্ছে। ঠিক আছে।’
নিরাপত্তারক্ষী চলে গেলেন। জকি এবার ফিসফিস করে তার ঘোড়ার কানে কানে বললেন, ‘এখন দৌড়ে তোকে কেউ হারাতে পারবে না। শুধু আমি আর ওই নিরাপত্তারক্ষী ছাড়া!’
হাবলু ও ট্যাক্সি ড্রাইভারের মধ্যে কথোপকথন—
ট্যাক্সি ড্রাইভার :স্যার, ট্যাক্সির পেট্রোল শেষ হয়ে গেছে। গাড়ি আর সামনে যাবে না। এখানেই নেমে পড়ুন।
হাবলু :এত ফাঁকি মারার ধান্ধা করো কেন? গাড়ি সামনে যাবে না, তাহলে পেছনে নিয়ে যাও। আমাকে যেখান থেকে উঠিয়েছ, সেখানে দিয়ে এসো।
সর্দারজি একবার ৩০০ পৃষ্ঠার একটা বই লিখলেন। বইয়ের নাম ঘোড়া কীভাবে দৌড়ায়। মলাট ওল্টালে বইয়ের প্রথম পৃষ্ঠায় বড় করে আরও একবার বইয়ের নাম লেখা। বাকি ২৯৯ পৃষ্ঠাজুড়ে লেখা, ‘টকা টক টকা টক টকা টক...’