ফের চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এক টুইট বার্তায় এ হুমকি দেন ট্রাম্প। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি স্বরূপ বলেন, তিনি চীনা পণ্যের ওপর ২০০ বিলিয়ন ডলার শুল্ক ফের আরোপ করবেন।
চীনা পণ্যের ওপর ফের শুল্ক আরোপের হুমকির কারণ হিসেবে ট্রাম্প চীনের সঙ্গে ধীর গতির বাণিজ্য আলোচনাকে দায়ী করেন।
ট্রাম্প টুইট বার্তায় বলেন, চীনের কিছু পণ্যের ওপর আরোপিত শুল্ক ১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ২৫ শতাংশ করা হবে। এছাড়া চীনের ৩২৫ বিলিয়ন ডলারের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে।
টুইটে ট্রাম্প আরো বলেন, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা চলছে কিন্তু সেটা ধীর গতিতে।
আরো পড়ুন: ভারতে পঞ্চম দফায় ৭ রাজ্যের ৫১ আসনে ভোটগহণ চলছে
তবে হোয়াইট হাউসের অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ল্যারি বলেন, ট্রাম্পের এ টুইট চীনের জন্য এক ধরনের সতর্ক বার্তা।
ইত্তেফাক/এসআর