বিএনপি আন্দোলনের কর্মসূচি
ঘোষণা করবে আজ
প্রকাশ : ২৪ মার্চ ২০১৩, ২২:৪১
বিএনপি আজ সোমবার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। গতকাল দলের চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বগুড়ার জনসভায় আজ কর্মসূচি ঘোষণার কথা জানান। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিকাল ৪টায় নয়াপল্টনস্থ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করবেন।