আমার দেশ
প্রকাশ : ২৫ মার্চ ২০১৩, ১৯:২৬
দরজাটা খুলতেই
ঘরময় হু হু বাতাসে সবুজের বিশ্বাস—
সে আমার দেশ।
জানালাটা খুলতেই
উজ্জ্বল ঝলমল পতাকা সবুজ লাল—
সে আমার দেশ।
জানালাটা খুলতেই
মায়ের মুখের মতো শহীদ মিনার...
স্মৃতিস্তম্ভ—
সে আমার দেশ।
এরপর দরজাটা খুলতেই
হুড়মুড়িয়ে আসা ককটেল গ্রেনেড তাজা বোমা...
বিকট শব্দ-নিনাদ
ভস্মীভূত ঘর আমার আতঙ্কিত জনগণ
দেশজুড়ে আর্তনাদ—
মানচিত্র প্রকম্পিত
হায় স্বাধীনতা—কোথায় আমার দেশ—
কোথায় চলেছি আমরা?