গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ২৫ মার্চ ২০১৩, ১৯:৩১
কখনও বাজে রাস্তার কারণে আবার কখনও বা মেয়াদ ফুরিয়ে যাওয়ার কারণে বিগড়ে যেতে পারে গাড়ির টায়ার। এসব ক্ষেত্রে নিকটস্থ টায়ারের দোকান কিংবা গ্যারেজ থেকে তা পাল্টে নেওয়া যায় খুব সহজেই। তবে টায়ার পাল্টানোর এই কাজটি ঠিক কতোটা দ্রুত করা যায় সেই দ্রুততার প্রমাণ দিয়েই সম্প্রতি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন জার্মানির নিডেরস্যাচসেন এর প্যাপেনবার্গে অবস্থিত প্যাপেনবার্গার অটোমেটিভ সার্ভিস জিএমবিএইচ এর কর্মীরা। কোনো ধরনের রেসিং কার নয়, বরং সাধারণ একটি সেলুন কারের চাকা মাত্র ১ মিনিট ৩৩.৩৯ সেকেন্ড সময়ের মধ্যে পাল্টে দিয়ে সবচেয়ে কম সময়ে টায়ার পরিবর্তনের এই রেকর্ডটি গড়েন প্যাপেনবার্গার অটোমেটিভ সার্ভিসের চার কর্মী।¬