প্যারিসে সমকামী বিয়ে
বিলের বিরুদ্ধে বিক্ষোভ
প্রকাশ : ২৫ মার্চ ২০১৩, ২১:১৪
সমকামী বিয়ে ও সমকামী জুটির স্বীকৃতি দেয়ার লক্ষ্যে ফরাসি সরকারের পরিকল্পিত বিলের বিরুদ্ধে রোববার প্যারিসে লাখো মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভে মারামারি ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কাঁদুনে গ্যাস ছোঁড়ে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস জানিয়েছেন, এ ঘটনায় কয়েকডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে সমকামী বিয়ে ও সমকামী জুটির স্বীকৃতি সম্পর্কিত বিলটি পাস হয়েছে। এপ্রিলে এটি সিনেটে আলোচনার জন্য উপস্থাপন করার কথা রয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলান্দের সোস্যালিস্ট পার্টি ও তার মিত্ররা পার্লামেন্টের উচ্চ এবং নিম্ন উভয়কক্ষ নিয়ন্ত্রণ করছে।