ইন্দোনেশিয়ায় ভূমিধসে
৬ জন নিহত
নিখোঁজ ১৮
প্রকাশ : ২৫ মার্চ ২০১৩, ২১:১৪
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে সোমবার ভূমিধসের ঘটনায় ৬জনের প্রাণহানি ঘটেছে এবং ১৮জন নিখোঁজ রয়েছে। প্রচণ্ড বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে তারা মাটির নিচে চাপা পড়ে মারা যায়। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, ‘ইন্দোনেশিয়ার ওয়েস্ট বানদুং অঞ্চলে আজ সকাল থেকে প্রবল বর্ষণের ফলে এ ভূমিধসের ঘটনা ঘটে।’ তিনি জানান, এতে ৬জনের প্রাণহানি ঘটেছে এবং ১৮ জন এখনো নিখোঁজ রয়েছে। তিনি আরো জানান, ভূমিধসে ৯টি বাড়ি ধসে পড়েছে।