দাউদকান্দিতে প্রতিবন্ধী মহিলা হত্যার বিচার দাবিতে মিছিল

দাউদকান্দি সংবাদদাতা দাউদকান্দি উপজেলার খানে বাড়ীর গ্রামের আলী আহম্মেদের কন্যা প্রতিবন্ধী বিলকিছ (৩৫) কে খুনের প্রতিবাদে গত রবিবার বিটেশ্বর বাজারে ‘নিজেরাকরি’ সংগঠনের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। গত ১৩ মার্চ বিলকিছ বেগম নিঁখোজ হলে ২৩ মার্চ স্থানীয় কয়রাপুর খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ এ ব্যাপারে একই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী তাজমহলকে গ্রেফতার করেছে।