তাহিরপুরে ইভটিজারের
এক বছরের কারাদণ্ড
প্রকাশ : ২৫ মার্চ ২০১৩, ২১:২০
তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
তাহিরপুর উপজেলায় মাদ্রাসার এক ছাত্রীকে ইভটিজিং করার দায়ে ইভটিজারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলী গ্রামের মিরাজ উদ্দিনের পুত্র নুর জামাল (২৫)।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার সময় প্রতিদিনের মত একই গ্রামের দশম শ্রেণির ছাত্রী মাফিয়া আক্তার (১৬) বাদাঘাট রহমানীয়া আওয়ামী দাখিল মাদ্রাসার ঐ ছাত্রীকে এক সন্তানের জনক বখাটে নুর জামাল তাকে (মাফিয়া) পথের মধ্যে বিভিন্ন কুপ্রস্তাবসহ শ্লীলতাহানির চেষ্টা করলে স্থানীয় জনতা বখাটে নুর জামালকে আটক করে। পরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ আনোয়ার হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ শাস্তি দেয়।