সিংগাইরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন গত শনিবার সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশীদ ৩য় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবারেও সভাপতি এবং সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবুল হোসেন ২য় বারের মতো ৪৭ ভোটের ব্যবধানে নির্বাচিত হন। সহ-সভাপতি হয়েছেন তালেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্রাম হোসাইন, জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধেশ্যাম সাহা ও গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান। এছাড়া এসএম হুমায়ুন কবির, আশরাফুল ইসলামসহ সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদ প্রচার সম্পাদক, এনামুল হক দপ্তর সম্পাদক, মোঃ রইচ উদ্দিন সাংগঠনিক ও কহিনুর ইসলাম কোষাধ্যক্ষ হয়েছেন।