দেশবাসী গণহত্যা, নাস্তিকতা,
হরতাল-কোনটাই চায় না
প্রকাশ : ২৫ মার্চ ২০১৩, ২২:৪৫
গাজীপুর জেলার কাপাশিয়া থানাধীন আড়ালিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির ভাষণে হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা বলেছেন, দেশবাসী গণহত্যা, নাস্তিকতা, হরতাল—এসবের কোনটাই চায় না, মানুষ চায় নবীজি (সা:)-এর আদর্শের বাস্তবায়ন। তিনি প্রতিশোধপরায়ণতা ত্যাগ করে ক্ষমার মানসিকতায় উদ্বুদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কতিপয় অপরাধীর জন্য সমগ্র জাতি আজ অশান্তির আগুনে জ্বলছে। এই নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়ে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে উদ্যোগী হওয়ার জন্য পীর সাহেব সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বিরোধী দলকে হরতালের বিকল্প পথ খুঁজে বের করার পরামর্শ দেন। সবশেষে তিনি প্রয়াত প্রেসিডেন্ট মো: জিল্লুর রহমানের রুহের মাগফেরাত এবং দেশবাসীর শান্তি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ালিয়া কেরামতিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব শরীফ মওলানা মো: মজিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হযরত মওলানা আব্দুর সাত্তার।-প্রেস বিজ্ঞপ্তি