লাক্স তারকা রাহার
আত্মহত্যা মামলার
নথি তলব
প্রকাশ : ২৫ মার্চ ২০১৩, ২২:৪৬
২০০৭ সালের লাক্স তারকা সুমাইয়া আজগার রাহার বাবার দায়ের করা আত্মহত্যা সংক্রান্ত মামলার নথি তলব করেছে আদালত। গতকার সোমবার মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আনোয়ার হোসেন ঢাকার সিএমএম আদালতে রাহার লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলনের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম জয়নাব বেগম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মামলার নথি প্রেরণের নির্দেশ দিয়েছেন। মৃত রাহার লাশ আজিমপুর কবরস্থান হতে উত্তোলন, সুরতহাল ও ঢাকা মেডিক্যাল ফরেনসিক বিভাগে ময়না তদন্তের আবেদন করেন আইও।