আমার প্রিয় স্কুল
রৌশনবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ১৮:২৮
আমার প্রিয় স্কুলের নাম রৌশনাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়,পঞ্চগড়। যে স্কুলটি ৩১শে ডিসেম্বর ২০১২ পর্যন্ত রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত ছিল। এখন আমার এই প্রিয় প্রতিষ্ঠানটি বর্তমান আওআমীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে সরকারি করেছেন। প্রতিষ্ঠানটি সরকারি হওয়ায় আমার স্যারেরা খুবই খুশি হয়েছেন। বিদ্যালয়টি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি মনোমুদ্ধকর পরিবেশে অবস্থিত। বিদ্যালয়ের আশেপাশ এলাকা গাছপালায় পরিপূর্ণ। আমারদের বিদ্যালয়ের খেলার মাঠটি খুবই সুন্দর শিক্ষার্থীরা এই মাঠে নিয়মিত খেলাধুলা করে। বিদ্যালয়ের ৭ জন শিক্ষক পাঠদান করান। সংখ্যায় শিক্ষক কম হলেও তারাই স্কুলের একটি ভালো রেজাল্ট ধরে রেখেছেন। শিক্ষকরা সবাই শিক্ষার্থীদের সাথে বন্ধুভাবাপন্ন ব্যবহার করেন। ছাত্র-ছাত্রীরা আনন্দের সাথে লেখাপড়া করার সুযোগ পায়। স্কুলের শিক্ষকরা এত ভালো যে, কোন ছাত্র-ছাত্রীই স্কুল কামাই করে না। প্রতিষ্ঠানটি বিভিন্ন সাংস্কৃতিক বিনোদনের সাথে জড়িত। আমি নিজেও নাটক করি। খেলাধুলায় আমরা ২০১০ সালে বঙ্গবন্ধু ফুটবল কাপে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি ওই খেলায় আমিও অংশগ্রহণ করেছিলাম। আমিও সেখানে খেলার সুযোগ পাই। আমি ২০১২ সালে এই প্রতিষ্ঠান থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ সহ মেধা বৃত্তি পেয়েছি। আমার প্রতিষ্ঠানের স্যারেরা আমাকে খুব আদর দিয়ে পড়াশোনা করিয়েছেন। আমি সেখান থেকেই নিজের ভবিষ্যত্ গড়ার অনেক উপদেশ পেয়েছি। আমি আর এই স্কুলে পড়ি না। বর্তমানে আমি পঞ্চগড় বি.পি সরকারি উচ্চ বিদ্যালয়ের দিবা শাখায় পড়ালেখা করছি। আমি সেখানে না পড়লেও ওই স্কুলটি আমার কাছে খুবই প্রিয়। প্রতিষ্ঠানটিতে পড়ার সুযোগ পেয়েছি বলেই আমি গর্বিত ।