চেতনায় ভাস্বর

বসন্ত আজ কেমন জানি লাগে ভরা তারুণ্যের ঊর্মীমালা জাগে, একাত্তরের চেতনাস্নাত ভোর নতুন আলো ছড়ায় অনুরাগে; মুক্তিযুদ্ধে শহীদ যে কিশোর— বৃদ্ধা মায়ের চোখে আজও ঘোর তমসাচ্ছন্ন রাত্রির কালো ছায়া পুত্রশোকের বেদনায় বিভোর; দেখো প্রজন্ম জেগেছে আবার আজ মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর, সহস্র কণ্ঠে উঠেছে এক আওয়াজ দেশরক্ষার দীপ্ত কণ্ঠস্বর।