আমার পরিচয়

রক্ত দিয়ে লাল-সবুজের ওই পতাকা পেলাম তাই প্রতিদিন ওই পতাকায় জানাই লাখো সেলাম। ওই পতাকা তিরিশ লাখের রক্ত দিয়ে গড়া লাল-সবুজেই দেখি আমি আমার বসুন্ধরা। ওই পতাকা কোনোদিনও খর্ব হবার নয় লাল-সবুজের মাঝেই আছে আমার পরিচয়।