দেশটা আমার
প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ১৮:৪১
দেশটা আমার প্রাণ,
মধুর যে তার ঘ্রাণ
মন কেড়ে নেয় রুপোর দুপুর
সাদা বকের বিল,
সবুজ হলুদ লাল বেগুনি
হরেক ফুলের ঝিল।
প্রাণ কেড়ে নেয় জোসনা-জোনাক
সবুজ টিয়ের ডাক,
শাপলা, দোয়েল, ইলিশ, কাঁঠাল
মৌ ভরা মৌ-চাক।
দেশটা আমার প্রাণ
একদিন ঠিক মরে যাবো
গেয়ে দেশের গান।