ক্যাম্পাসের টুকরো খবর
প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ১৮:৫৪
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মো. রিয়াজ উদ্দিন রিপন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ওয়েবসাইটের বাংলা সংস্করন সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। বাংলা ভাষাভাষি সকল মানুষের কাছে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল তথ্য তুলে ধরতে ওয়েবসাইটের বাংলা সংস্করন করা হয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কম্পিউটার সেন্টারে ইন্টিগ্রেটেড অটোমেশন অব কুয়েট-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুয়েট ওয়েবসাইটের বাংলা সংস্করন উদ্বোধন করেন।
ঢাকা কমার্স কলেজ
ক্যাম্পাস প্রতিবেদক
ঢাকা কমার্স কলেজে ২০১৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বার্ষিক সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য এবং সাবেক চেয়ারম্যান এএফএম সরওয়ার কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু সাইদ। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থীরা। পরে কলেজ অধ্যক্ষ অতিথিদের হাতে উপহার তুলে দেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস প্রতিবেদক
মাত্স্যবিজ্ঞান অনুষদের সভাকক্ষে সমপ্রতি ‘ফিশারিজ স্টাডিজ পার্ট-২’ নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বইটির লেখক মাত্স্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আবুল মনসুর। বইটিতে মাছ ও মাছজাত পণ্যের গুণগত মান, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, পরিচর্চা, পরিবহন প্রভৃতি বিষয় বিশদভাবে বর্ণনা করা হয়েছে। অনুষ্ঠানে অনুষদের ডীন অধ্যাপক ড. মনোরঞ্জন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য এ্যাডভোকেট ফজিলাতুন্নেচ্ছা বাপ্পী।