প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলা বিষয়ের প্রস্তুতি
প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ১৮:৫৮
যোগ্যতাভিত্তিক প্রশ্নের উপর তোমাদের প্রশ্ন হবে। সেজন্যে একটা পাঠ বুঝে পড়তে হবে। ফেব্রুয়ারি গান কবিতাটা যদি মনোযোগ দিয়ে পড়ে থাক তবে সবগুলো উত্তর দিতে পারবে। তারপরও যদি কোন প্রশ্নের উত্তর না বুঝে থাক তবে আমাদেরকে বলো অথবা চিঠি লিখো
ফোন:০১৭১৪৭০৫৭২৭ অথবা ইমেইল:anushilon.ittefaq
10@gmail.com এই ঠিকানায়।
ফেব্রুয়ারির গান
লুত্ফর রহমান রিটন
বহুনির্বাচনি প্রশ্ন (যোগ্যতাভিত্তিক)
১. ‘ফেব্রুয়ারির গান’ কবিতাটির রচয়িতা কে?
ক. লুত্ফর রহমান রিটন
খ. কাজী নজরুল ইসলাম
গ. সুকুমার রায়
ঘ. সুকুমার বড়ুয়া
২. লুত্ফর রহমান রিটন এর শিশুতোষ গ্রন্থ কোনটি?
ক. ঝিঙে ফুল খ. ধুত্তুরি
গ. বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ঘ. ছুটির দিনে
৩. লুত্ফর রহমান রিটন কত সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন?
ক. ২০০৩ খ. ২০০৫
গ. ২০০৫ ঘ. ২০০৭
৪. ‘ফেব্রুয়ারির গান’ কবিতায় কার সুরে সবার প্রাণ মুগ্ধ হয়?
ক. পাখির খ. গাছের
গ. বাঁশির ঘ. একতারা
৫. ‘ফেব্রুয়ারির গান’ কবিতায় কে সুরের বাহার ছড়ায়?
ক. ভ্রমর খ. পাহাড় গ. প্রজাপতি ঘ. নদী
৬. আমাদের মায়ের ভাষা কী?
ক. বাংলা খ. আরবি গ. হিন্দি ঘ. উর্দু
৭. ‘ফেব্রুয়ারির গান’ কবিতায় কয়টি পাখির নাম বলা হয়েছে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৮. আমার ভাইয়ের রক্তে কী লেখা?
ক. পাখির গান খ. ঝরনার গান
গ. ফেব্রুয়ারির গান ঘ. পাহাড়ের গান
৯. ‘সমুদ্দুর’ বলা হয়েছে কাকে?
ক. সাগরকে খ. ঝরনাকে গ. পাহাড়কে ঘ. নদীকে
১০. ‘স্রোতস্বিনী’ বলা হয়েছে কাকে?
ক. সাগরকে খ. ঝরনাকে গ. পাহাড়কে ঘ. নদীকে
১১. ‘ফেব্রুয়ারির গান’ কবিতায় কোন কোন ঋতুগুলোর কথা বলা হয়েছে?
ক. গ্রীষ্ম-বর্ষা-শীত খ. হেমন্ত-বর্ষা-শীত গ. হেমন্ত-বর্ষা-শরত্ ঘ. বর্ষা-শরত্-বসন্ত
১২. বাংলা ভাষা কার দান?
ক. পাকিস্তানিদের খ. শহিদ ছেলের গ. ছাত্রদের ঘ. কৃষকদের
১৩. ‘আমার ভাইয়ের রক্তে লেখা’— এর পরের লাইনটি কী?
ক. পাখির গান খ. ঝরনার গান
গ. ফেব্রুয়ারির গান ঘ. পাহাড়ের গান
১৪. নিচের কোন শব্দটি ভেঙে দুটি অর্থবোধক শব্দ বানানো যায়?
ক. সাগর খ. পাহাড় গ. সমুদ্দুর ঘ. স্বর্ণলতা
১৫. শুদ্ধ বানান কোনটি?
ক. স্রোতস্বিনী খ. সাগড় গ. পাহার ঘ. ঝড়না
১৬. শুদ্ধ বানান কোনটি?
ক. মুগ্ধ খ. প্রজাপতী গ. স্রোতস্বিনি ঘ. সর্ণলতা
১৭. শব্দগুলো দিয়ে তৈরি সঠিক বাক্য হলো—
ছড়ায় সুরের পাহাড় বাহার
ক. ছড়ায় সুরের বাহার পাহাড় খ. পাহাড় বাহার ছড়ায় সুরের
গ. ছড়ায় পাহাড় সুরের বাহার ঘ. বাহার ছড়ায় সুরের পাহাড়
১৮. শব্দগুলো দিয়ে তৈরি সঠিক বাক্য হলো—
মায়ের ভাষায় মুখের মধুর
ক. মায়ের ভাষায় মুখের মধুর গ. মায়ের মধুর ভাষায় মুখের
খ. মায়ের মুখের মধুর ভাষায় ঘ. ভাষায় মুখের মায়ের মধুর
১৯. ‘ষ্ম’ যুক্তবর্ণটিতে আছে—
ক. ষ+ম খ. স+ম গ. শ+ম ঘ. ম+ষ
২০. ‘স্ব’ যুক্তবর্ণটিতে আছে—
ক. স+ব খ. হ+ব
গ. ষ+ব ঘ. ব+স