এইচএসসি পরীক্ষা ২০১৩
পরীক্ষা কঠিন কোনো বিষয় নয় বরং মূল্যবান অর্জন লুফে নেয়ার একটা বিশেষ সুযোগ
বশির আহাম্মেদ ভূঁইয়া অধ্যক্ষ, ট্রাস্ট কলেজ
প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ১৯:০১
সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত আছো। হ্যাঁ, তা তো অবশ্যই। সামনে অনেক বড় একটা Exam জীবনে সফলতা অর্জনের প্রথম সোপান। তবে, হ্যাঁ এই নিয়ে কোনো Tension নয়। মনে রাখবে, “Exam is nothing but a chance” আর এই সুযোগটার সদ্ব্যবহার করতে হবে। আর তার জন্য প্রয়োজন একটা কার্যকরী Plan, আর একটা সুপরিকল্পিত সিদ্ধান্ত। এই দ্বৈত মিলন তোমাকে পৌঁছে দেবে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আর ভালো করার কিছু Technic আছে যা তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। পরীক্ষায় ভালো করার Technic গুলে হলো-
দৈনিক রুটিন করে চাহিদা অনুযায়ী পড়াশোনা করতে হবে বেং যা পড়বে তা লিখতে হবে।
এখন তোমাদের হাতে খুব বেশি সময় নেই, তাই আগের চেয়ে একটু বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে এবং বেশি বেশি Practice করতে হবে।
যদি তোমার Preparation খুব ভালো না হয়, তারপরও হতাশ হওয়া চলবে না। ধৈর্য্য সহকারে একটু বেশি বেশি পড়াশুনা শুরু কর।
আর, হ্যাঁ Test পরীক্ষার পর Test Paper এর Problemগুলো খুব যত্নসহকারে Solve কর এবং সেগুলো বারবার Practice কর। কারণ “Practice Makes a man perfect.”
সকল বিষয়ের উপর সমান গুরুত্ব দেবে। কোনোটাকে অবহেলা করবে না।
আর, Group ভিত্তিক প্রত্যেকের সৃজনশীল Subject গুলোর Text Book ভালোভাবে পড়বে।
তোমাদের ভালো নম্বর পাওয়ার একটি প্লাস পয়েন্ট হচ্ছে MCQ.
এতে যেহেতু নম্বর Full পেলে কাটার কোনো সুযোগ নেই। তাই সবসময় এতে Full Marks পাওয়ার চেষ্টা করবে। আর তার জন্য ভালোভাবে Book টা অনুশীলন করতে হবে। আর Writing Part-এও ভালো করতে হবে।
পরীক্ষার আগের রাত ও পরীক্ষার কেন্দ্রে করণীয় কিছু পরামর্শ ঃ
পরীক্ষার রুটিন ভালোভাবে 1st to last মন দিয়ে দেখবে। পরীক্ষার Subject, সময় এবং তারিখ সম্পর্কে বারবার পরিষ্কার ধারণা নিবে।
পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন, কলম, পেন্সিল, স্কেল, ইরেজার সার্পনার, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর ইত্যাদি আগে থেকেই তৈরি করে রাখবে।
পরীক্ষার আগে বেশি রাত জাগার প্রয়োজন নেই। তবে অবশ্যই যেদিন যে পরীক্ষাই হোক তার আগে ঐ Subject টি একটু যত্ন করে Revise দিবে।
পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে আধ ঘণ্টা আগে যাবে এবং নিজের সিট সম্পর্কে নিশ্চিত হবে।
পরীক্ষার কেন্দ্রে ভয়-ভীতি পাওয়ার কোনো কারণ নেই। পরীক্ষার খাতা পাওয়ার পর পেন্সিল দিয়ে যথাযথভাবে মার্জিন টানবে এবং OMR শিট খুব Carefully পূরণ করবে।
পরীক্ষার হলে তোমার সময়টা ভাগ করে নিবে। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর খুব মনোযোগ দিয়ে কয়েকবার পড়বে এবং যে প্রশ্নটি তুমি খুব ভালো জান তা দিয়েই Start করবে।
পরীক্ষার খাতায় হাতের লেখা পরিচ্ছন্ন রাখবে এবং স্পষ্টভাবে লিখবে।
Above All নিজের উপর সম্পূর্ণ আত্মবিশ্বাস রাখবে এবং এভাবে একটার পর একটা প্রশ্নের উত্তর করবে। তবে হ্যাঁ, যা তুমি Answer করবে তা যেন Revise দিতে পার সে সময়টা হাতে রাখবে।
আর, একটা Important কথা MCQ শিটে সেট Code অবশ্যই প্রশ্ন থেকে যথাযথভাবে পূরণ করবে। তা না হলে খুব Problem হতে পারে।
যেহেতু বেশি সময় নেই শুধু পড়াশুনা নিয়েই ব্যস্ত থাকলে চলবে না। স্বাস্থ্যের প্রতি যত্ন নিবে। হ্যাঁ, বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি নিতে থাক। আশা করি তোমরা খুব ভালো Result করবে।