স্টাডি সার্কেলের প্রশ্ন

স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ২৫ ফেব্রুয়ারি সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে ‘গোবিন্দচন্দ্র দেব ’র জীবনালোকের উপর ভিত্তি করে কয়েকটি প্রশ্ন দেয়া হলো। তোমরা প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো এবং anushilon.ittefaq10 @gmail.com-ই-মেইল অথবা অনুশীলন, দৈনিক ইত্তেফাক ৪০ কাওরান বাজার, ঢাকা এই ঠিকানায় পাঠিয়ে দাও আগামী রবিবারের মধ্যে। প্রশ্নপত্রটি তৈরি করেছেন চন্দন বর্ম্মণ স্টাডি সার্কেল ১.গোবিন্দচন্দ্র দেব’র পরিচয় দাও। ২.তাঁর জন্ম স্থান কোথায় এবং কতসালে জন্মগ্রহণ করেন? ৩.গোবিন্দচন্দ্র দেব এর শিক্ষা জীবন সম্পর্কে কি জানো। ৪.তাঁর নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম কি? ৫.তিনি কার ভাবশিষ্য ছিলেন? ৬.তিনি পূর্ববঙ্গ সারস্বত সমাজ কর্তৃক কী উপাধীতে ভুষিত হয়েছিলেন? ৭.গোবিন্দচন্দ্র দেব’র মৃত্যু সন লেখ। ৮.তিনি কোথায় মৃত্যু বরণ করেন? ৯.তাঁকে নিয়ে তোমার অভিমত ব্যক্ত কর। ১০. ‘গোবিন্দদেব দর্শন গবেষণা কেন্দ্র’প্রতিষ্ঠিত হয় কখন এবং কোথায়?