কর প্রদানে সেরা ক্যাটরিনা
প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ২০:১৬
এটা মোটেও অস্বীকার করা যাবে না যে, ক্যাটরিনা কাইফই হচ্ছেন বলিউডের এ সময়ের সবচেয়ে ব্যস্ত ও সর্বাধিক সম্মানী পাওয়া অভিনেত্রী। আর এবার ক্যাটরিনা কর প্রদানেও ছাড়িয়ে গেছেন বলিউডের সব অভিনেত্রীকে। ২০১২ সালের কাজের উপর ভিত্তি করে ক্যাটরিনা কাইফ সাড়ে ৪ কোটি রুপি রাজস্ব কর অগ্রীম প্রদান করেছেন।
উল্লেখ্য, গত বছর মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে ক্যাটরিনা কাইফ দুই খানের সঙ্গে দুইটি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন। একটি হলো সালমান খানের সঙ্গে ‘এক থা টাইগার’, অন্যটি শাহরুখ খানের সঙ্গে ‘জাব তাক হ্যায় জান’।