এ্যাপোলো হসপিটালস কর্মীদের ‘আউটওয়ার্ড বাউন্ড ট্রেনিং’
প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ২০:৫২
সম্প্রতি এ্যাপোলো হসপিটালস ঢাকার কর্মীদের আরো দক্ষতা ও নেতৃত্ব বৃদ্ধির লক্ষ্যে আউটওয়ার্ড বাউন্ড ট্রেনিং-এর আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। গাজীপুরের মৌচাকে অবস্থিত ন্যাশনাল স্কাউট ট্রেনিং সেন্টারে (এনএসটিসি) গত ১৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত এ্যাপোলোর ৪৪ জন কর্মকর্তা এই ট্রেনিং-এ অংশগ্রহণ করেন। এই ট্রেনিংয়ে অংশগ্রহণকারীরা প্রাকৃতিক বিরূপ পরিবেশে নিজের দক্ষতাকে আরো বাড়িয়ে তোলার চ্যালেঞ্জ গ্রহণ করে বাস্তবতার ভিত্তিতে দল গঠন, নেতা নির্বাচন, দলগতভাবে কার্য সম্পাদন, নেতৃত্ব প্রদান, দলগতভাবে মত প্রকাশ এবং মতামতের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, দলগতভাবে কোন সমস্যার সমাধানকরণ ও আন্তঃব্যক্তিক যোগাযোগ বৃদ্ধিকরণ ইত্যাদি বিষয়ের উপর হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ ক্যাম্পটি দলগত পারফরমেন্স প্রদর্শন এবং এ্যাপোলো হসপিটালস ঢাকার স্ট্র্যাটেজিক এক্সিকিউশন ডিরেক্টর মি. রঞ্জন ডি সিলভাকে ক্যাম্পের পতাকা হস্তান্তরের মাধ্যমে সমাপ্ত হয়। -প্রেস বিজ্ঞপ্তি