মৌলভীবাজার নারী উদ্যোক্তা ও ব্যাংকার মতবিনিময় সভা

মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারে নারী উদ্যোক্তা মেলা-২০১৩ উপলক্ষে জেলার নারী উদ্যোক্তাদের সঙ্গে ব্যাংক অফিসার্স ক্লাব মৌলভীবাজারের সহযোগিতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী সম্প্রদায়ের নারী উদ্যোক্তাদের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের সুসম্পর্ক উন্নয়ন এবং মনিপুরী তাঁতিদের উত্সাহিত করে উত্পাদিত পণ্যের প্রচার-প্রসারের লক্ষ্যে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে সিলেট নারী উদ্যোক্তা মেলা। এ উপলক্ষে স্থানীয় পৌর মিলনায়তনে সোমবার সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক রণধীরচন্দ্র দাশের সভাপতিত্বে ব্যাংকারদের সঙ্গে নারী উদ্যোক্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগাম বিভাগের জিএম সুকোমল সিংহ চৌধুরী। মো. আবু তাহেরের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক এসএম মোহসীন হোসাইন, পূবালী ব্যাংকের মৌলভীবাজার অঞ্চল প্রধান আহ্মদ এনায়েত মঞ্জুর, রূপালী ব্যাংকের অঞ্চল প্রধান এবাদুর রহমান এবং সোনালী ব্যাংক, বৈদেশিক বাণিজ্যিক শাখা, মৌলভীবাজারের ব্যবস্থাপক এইচএম মোস্তাক আহ্মদ এবং সিটি ব্যাংক লি., মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক মো. হুমায়ূন কবির, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কামাল হোসেন, মেলা কমিটির আহবায়ক সানা সিংহ দিপু, মনিপুরী নারী উদ্যোক্তা কমিটির সহ-সভাপতি স্মিতা চৌধুরী। মেলায় জেলার বিভিন্ন স্থানের ৫০টি স্টল অংশ নেয়।