মস্তিষ্ক বিকৃত বড় ভাইয়ের হাতে ৩ বছরের শিশু নিহত

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় বাকলজোড়া ইউনিয়নের পূর্ব বাকলজোড়া গ্রামে সিয়াম নামে ৩ বছরের শিশু বড় ভাই নাজমুল-এর হাতে প্রাণ হারাল গতকাল সকাল ৮টায় নিজ বাড়িতে। দুর্গাপুর থানার এসআই আমজাদ হোসেন জানান, নাজমুল (২৫) মস্তিষ্ক বিকৃত এবং খুন হওয়া শিশুর বড় ভাই। পূর্ব বাকলজোড়া গ্রামের আঃ বারীর ছোট ছেলে সিয়ামকে (৩) তার বড় ভাই নাজমুল গতকাল সকালে পা ধরে তাদের নিজ বাড়িতে একটি গাছের উপর আছড়িয়ে মেরে ফেলে। দুর্গাপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আসামিকে ধরে ৫৪ ধারায় চালান দেয় এবং লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।