আইপোর্টবিডি ডটকম এর যাত্রা শুরু

স্বাধীনতা ও জাতীয় দিবসে যাত্রা শুরু করেছে ‘ইনফরমেশন পোর্টাল অব বাংলাদেশ’ (আইপোর্টবিডি ডট কম)। নাগরিক স্বাচ্ছন্দ্য দৃষ্টিতে আইপোর্টের সহায়ক ভূমিকা দিনে দিনে সম্প্রসারিত করার অঙ্গীকার নিয়ে এর যাত্র শুরু হল। iportbd.com (আইপোর্টবিডি ডট কম)-এর ঠিকানায় অনলাইন সংযোগ নিয়ে এখান থেকে কম্পিউটার কিংবা মোবাইল ফোনে বিভিন্ন তথ্যসেবা পাওয়া যাবে। এর মাধ্যমে দিনের উল্লেখযোগ্য সংবাদ যেমন জানা যাবে তেমনি বাসা ভাড়া ও শিক্ষক ইত্যাদি খুঁজে পাওয়া সহজ হবে। পোর্টালটির সম্পাদকের দায়িত্বে আছেন সাংবাদিক কাজী আব্দুল হান্নান। উপদেষ্টা সম্পাদক হিসেবে আছেন প্রবীণ সাংবাদিক সৈয়দ আখতার ইউসুফ।-প্রেস বিজ্ঞপ্তি