মানিক মিয়া কিন্ডার
গার্টেনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ২১:৪১
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা কাউখালী মানিক মিয়া কিন্ডার গার্টেনের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ২শতাধিক ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এস,এম, আহসান কবীর। আব্দুল আলীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ হাসান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন প্রমুখ।