দোহারে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ
নবাবগঞ্জে আওয়ামী লীগ বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ২১:৫১
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দোহার উপজেলায় বিএনপির চলমান দ্বন্দ্বে দু’পক্ষের উত্তেজনা সংঘর্ষের রূপ নিয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্মৃতিসৌধে স্বাধীনতা দিবসের ফুলেল শ্রদ্ধা জানানোর সময় দু’ পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছে। এসময় উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদের নেতাকর্মীদের সাথে দোহার উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহাম্মেদ গ্রুপের কর্মীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপির দু’পক্ষের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। অপরদিকে, বেলা ১১টার দিকে নবাবগঞ্জ পাইলট মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগেরসহ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।