১৮ দলের ৩৬ ঘন্টার হরতাল শুরু আজ

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল আজ বুধবার ভোর ৬টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে। গ্রেফতারকৃত দলীয় নেতাকর্মীদের মুক্তি, গণহত্যা বন্ধ এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে। গত সোমবার বিকালে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের এ কর্মসূচি ঘোষণা করেন। উল্লেখ্য, টর্নেডো দুর্গত ব্রাহ্মণবাড়িয়া এলাকা এ হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। দুর্গতদের খাদ্য সামগ্রী পরিবহনও হরতালের আওতামুক্ত।