এ সংবিধানের অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি :মওদুদ
প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ২২:৩৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, এ সংবিধানের অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি। যতদিন এই পার্লামেন্ট থাকবে ততদিন এই প্রধানমন্ত্রী থাকবেন। এই প্রধানমন্ত্রীর অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশ নেবে না।
গতকাল মঙ্গলবার দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মওদুদ বলেন, যা হওয়ার হয়ে গেছে। এখন আশা করি, দেশে যে অস্থিরতা বিরাজ করছে তা দূর করতে সরকার দ্রুত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেবে। আর না হলে সঙ্কট আরো প্রকট হবে। তিনি বলেন, এই সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন হয়রানিমূলক মামলা দিচ্ছে।