স্বাধীনতা দিবসে লাল সবুজে সাজলো গুগল

বাংলাদেশের ৪২তম স্বাধীনতা দিবসে লাল সবুজে সাজলো গুগল। গুগল তার ১৫ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ডুডলের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরলো। সবুজের পটভূমিতে বাবা-মায়ের সঙ্গে একটি শিশু এবং বাবার হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ডুডলে ফুটে উঠেছে। গতকাল ২৬ মার্চের প্রথম প্রহর থেকেই গুগুলের হোমপেজে এ বিশেষ ‘ডুডল’টি দেখা যায়। প্রখ্যাত ব্যক্তি, ঘটনা, বিশেষ দিন ও বিজ্ঞানীদের আশ্চর্য সব ঘটনা নিয়ে মজার ও অবাক করা বিশেষ লোগো অনুসন্ধান সেবাদাতা গুগলের হোমপেজে ফুটিয়ে তোলা হয়। বিশেষ এ লোগোটিই ‘ডুডল’ নামে পরিচিত। ১৯৯৮ সাল থেকে গুগলের হোমপেজে এই বিশেষ ডুডল প্রদর্শন চালু করা হয়। বাংলাদেশের জাতীয় পতাকার রংয়ে আঁকা চিত্র কেবল বাংলাদেশের ডোমেইন হোমপেজ গুগল ডটকম ডটবিডি-তে দেখা যায়।