কাপ্তাই জল বিদ্যুত্ কেন্দ্রের ইউনিট ৩ ফের বন্ধ

কাপ্তাই জলবিদ্যুেকন্দে র ৩ নং ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে পুনরায় বন্ধ হয়ে গেছে গত বুধবার। মেরামত কাজ শেষে প্রায় ৪ বছর পর কেন্দে র ৩ নং ইউনিট গত জানুয়ারি মাসের মাঝামাঝি বুঝিয়ে দেয়া হয়েছিল। প্রায় ২শ’ কোটি টাকা ব্যয়ে ২০০৮ সালের মে মাসে ইউনিটটির মেরামত কাজ আরম্ভ হয়। এটি দীর্ঘদিন বন্ধ থাকায় পিডিবি প্রতিদিন ৫০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন থেকে বঞ্চিত হয়ে আসছিল। ১৯৮২ সালে নির্মিত এই ইউনিটের উত্পাদন ক্ষমতা ৫০ মেগাওয়াট। যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ২০০৮ সালের মে মাসে থেকে কেন্দে র ৩ নং ইউনিট মেরামত শুরু হয়। প্রায় ২শ’ কোটি টাকা ব্যয়ে এর মেরামত কাজ পায় ইটালির সেডেলিম কর্পোরেশন নামে প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী ১৮ মাসে অর্থাত্ ২০০৯ সালের অক্টোবর মাসে এর কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু ২০১০ সালের ৯ অক্টোবর প্রায় ১ বছর বিলম্বে ইউনিটটি পরীক্ষামূলকভাবে চালু করা হলে ওই বছরের ২৮ নভেম্বর জেনারেটর কয়েল পুড়ে এটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় ২০ দিন পরীক্ষামূলকভাবে চালানোর পর গত ১৬ জানুয়ারি ইউনিট কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হলেও ৪ ফেব্রুয়ারি বোর্ডসভায় উপস্থাপনের পর আনুষ্ঠানিকভাবে ইউনিটটি বুঝে নেয়া হয়। বুঝিয়ে দেয়ার পূর্বে পরীক্ষামূলকভাবে চালানোর সময়ও এটি হঠাত্ বন্ধ হয়ে গিয়েছিল। তেমনি যান্ত্রিক ত্রুটির কারণে গত বুধবার ইউনিটটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একইদিন চট্টগ্রাম (রাউজান) তাপ বিদ্যুেকন্দে র কয়েকজন প্রকৌশলী এসে ইউনিটটি চালানোর চেষ্টা করে ব্যর্থ হন। এ ব্যাপারে কাপ্তাই বিদ্যুেকন্দে র ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আবদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউনিটটি মেরামতের পর বুঝিয়ে দেয়া হলেও আগামী এক বছর পর্যন্ত এর ওয়ারেন্টি পিরিয়ড রয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের সংশ্লি¬ষ্টদের সাথে যোগাযোগ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ওই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ প্রকৌশলীগণ এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।