হরতালের আগের দিনেই চট্টগ্রামে বিজিবি মোতায়েন

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দেশব্যাপী ৩৬ ঘন্টার হরতালে সম্ভাব্য নাশকতা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও ২ প্লাটুন বিজিবি নামানো হয়েছে। হরতালের আগের রাতের তাণ্ডব প্রতিরোধে গতকাল মঙ্গলবার বিকাল থেকে নগরীতে টহল দেয়া শুরু করে বিজিবি। এছাড়া আজ হরতাল শুরুর আগে ভোর ৫টা থেকে নগরীর অর্ধশতাধিক পয়েন্টে ১ হাজার ৭৬০ জন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম পুলিশ। আজ ও আগামীকাল হরতাল চলাকালে বিজিবি সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার কাজে পুলিশকে সহায়তা করবেন বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) মো. তারেক আহমেদ জানিয়েছেন।