নির্বাচন উপলক্ষে এলেঙ্গা পৌরসভা এলাকায় কাল সাধারণ ছুটি

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পৌরসভায় আগামীকাল ২৮ মার্চ বৃহস্পতিবার নির্বাচন কমিশন ঘোষিত সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে পৌরসভা এলাকাধীন সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এলেঙ্গা পৌরসভা এলাকায় ২৮ মার্চ কোন পাবলিক পরীক্ষা থাকলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক/ কর্মচারিগণ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবেন। তথ্য বিবরণী