৬ এপ্রিল ঢাকামুখী লংমার্চ সফল করার আহ্বান

আলোচনা সভায় ও পৃথক বিবৃতিতে ইসলামী ঐক্যজোট, নেজামে ইসলাম পার্টি ও ফরায়েজী ছাত্র আন্দোলন আগামী ৬ এপ্রিল ঢাকামুখী লংমার্চ সফল করার আহবান জানিয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীতে ফরায়েজী ছাত্র আন্দোলনের আলোচনা সভায় ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতারা বলেন, নাস্তিকরা বাংলাদেশ থেকে ইসলামকে উত্খাত করে দেশকে ধর্মহীন করার মাধ্যমে একটা তাঁবেদার রাষ্ট্র বা হায়দারাবাদ, কাশ্মীর ও সিকিম বানানোর জন্য বিদেশি চক্রান্তের অংশ হিসাবে গণ-শয়তানি মঞ্চ স্থাপন করে ইয়াবা, ফেনসিডিল ও ব্যভিচারের মাধ্যমে নিজেরাই শয়তানের কর্তব্য পালন করে ইবলিশ-শয়তানকে তার কর্তব্য থেকে অবসর গ্রহণে বাধ্য করেছে। কারণ চক্রান্তকারীরা জানে যে, কোন জাতিকে পরাধীন করতে হলে প্রথমে তাকে ধর্মহীন ও চরিত্রহীন করতে হবে। নাস্তিকরা সরকারের ঘাড়ে সওয়ার হয়ে ইসলাম বিরোধী শিক্ষানীতি, উত্তরাধিকার আইন, নারী নীতি প্রণয়ন করে যাচ্ছে। বর্তমানে শাহবাগী নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে কুত্সা রটিয়ে মারাত্মকভাবে ইসলাম ধর্ম ও মুসলমানদের অবমাননা শুরু করেছে। সরকার তাদের এ অপতত্পরতা বন্ধ করা তো দূরের কথা, রাষ্ট্রীয় শক্তিকে নাস্তিকদের রক্ষায় নিয়োজিত করে আলেম-ওলামা ও মুসলমানদের ভয়াবহ দমন-পীড়ন ও প্রতিবাদী জনতার উপরে নির্বিচারে গুলিবর্ষণ করে গণহত্যা শুরু করেছে। তাই নাস্তিক মুরতাদদের প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ-সংগ্রামের বিকল্প নেই, সেই সংগ্রামের অংশ হিসাবে আগামী ৬ এপ্রিল ঢাকামুখী লংমার্চ সফল করার জন্য দেশবাসীকে ঝাঁপিয়ে পড়তে হবে। মাওলানা শওকত আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ড. মাওলানা ইসমাইল, মাওলানা মুক্তার হোসেন প্রমুখ। নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী বিবৃতিতে ৬ মার্চের লংমার্চ সফল করার আহবান জানান।