দীঘিনালায় জনসংহতি সমিতি (এমএন লারমা) নেতা গুলিবিদ্ধ
প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ২২:৪৮
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা সদরের বাবুপাড়ায় মঙ্গলবার রাতে স্বপন ত্রিপুরা (৪০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) অংশের নেতা স্বপন তখন বাস টার্মিনাল সংলগ্ন বাড়ির পাশেই অবস্থান করছিলেন। দীঘিনালা থানা পুলিশ আহতকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। তার উরুতে গুলি লেগেছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে গুলি করে সন্ত্রাসীরা দ্রুত সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।